স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সার্বিকভাবে এগিয়ে যাচ্ছে। দেশের এই অগ্রযাত্রায় সহায়তা করতে ডাক্তারদেরকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। গতকাল সোমবার ২০১৬-১৭ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সের নতুন শিক্ষার্থীদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। সরকারি, বেসরকারি ও আর্ম ফোর্সেসসহ দেশের সকল মেডিক্যাল কলেজে আজ থেকে একযোগে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সের নতুন শিক্ষার্থীদের ক্লাস শুরু হচ্ছে।
আগামী দিনের সুচিকিত্সক হতে শিক্ষার্থীদেরকে পড়ালেখায় মনোযোগী হওয়ার পরামর্শ দিয়ে আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য নাসিম বলেন, দেশের দরিদ্র মানুষের মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য মানসিকতা গড়ে তোলাই হবে ভবিষত্ চিকিত্সকদের মূল কর্তব্য।
ইত্তেফাক/এএন