রাজশাহীতে একজনকে শ্বাসরোধে হত্যা, দুই ছেলেসহ চারজনের বিরুদ্ধে মামলা

রাজশাহী মহানগরীতে বাবাকে হত্যার দায়ে দুই ছেলে ও তাদের স্ত্রীদের আসামি করে মামলা হয়েছে।
 
সোমবার রাতে নিহতের মেজো ছেলে আবু বক্কর সুরুজ বাদী হয়ে রাজপাড়া থানায় মামলাটি করেন।
 
নিহতর স্ত্রী আছিয়া শেখের অভিযোগ, তার স্বামীকে ছেলে শরিফুল ইসলাম শরিফ ও আবু তাহের সুজন এবং দুই ছেলের বৌ হবিবা আক্তার লাইলী ও আক্তারুণ হত্যা করেছে।
 
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, দুই আসামিকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে। এরা হলেন, নিহতের ছোট ছেলে শরিফুল ইসলাম শরিফ (৩৫) ও তার স্ত্রী হাবিবা আক্তার লাইজু (৩০)।
 
উল্লেখ্য, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর বহরমপুর এলাকায় শ্বাসরোধ করে হত্যা করা হয় রাজশাহী শিক্ষা বোর্ডের অবসরপ্রাপ্ত নথিপত্র সরবারহকারী আবদুল শেখকে (৬৫)।
 
ইত্তেফাক/এএসএমইউ