বাবা সাইফের হাতে পেন্সিলে আঁকা তৈমুর

তৈমুরের বয়স মাত্র ২০ দিন। এর মধ্যেই প্রায় সেলিব্রিটি তকমা পেয়েছে সাইফ আলি খান এবং কারিনা কাপূরের ছেলে তৈমুর আলি খান। এক দিকে খান অন্য দিকে কাপূর বংশের গরিমা তো রয়েছে। 
 
‘তৈমুর’ নামের কারণেই জন্ম থেকেই সে শিরোনামে। হাসপাতাল থেকে বাড়িতে ফেরার পর তৈমুরকে কোলে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে ইতিমধ্যেই পোজ দিয়েছেন সাইফ-কারিনা।
 
এ বার তৈমুরের ক্লোজ ছবি প্রকাশ্যে নিয়ে এলেন খোদ সাইফ।
 
না আসল ছবি নয়। এ ছবি পেন্সিলে আঁকা। উপহার দিয়েছেন একজন ভক্ত। সাইফও সেই স্কেচ হাতে নিয়ে পোজ দিলেন। আর ফ্রেমবন্দি করে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সাইফের বোন অভিনেত্রী সোহা আলি খান।
 
আপাতত ছুটিতে ছেলে তৈমুর ও স্ত্রী করিনাকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা সাইফ। আনন্দবাজার। 
 
ইত্তেফাক/এমএআর