বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় সড়ক দুর্ঘটনায় পিকাপ-ভ্যানের এক চালক নিহত হয়েছেন। নিহত তারাজুল ইসলাম জেলার শিবগঞ্জ উপজেলার মেদেনি পাড়ার মৃত মন্টু মিয়ার ছেলে।
মঙ্গলবার ভোরে উপজেলাধীন বগুড়া-নাটোর মহাসড়কের রনবাঘার কৈডালা এলাকায় ট্রাক ও পিকাপ-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।
কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই কাজল কুমার তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/এএসএমইউ