করা ফাঁকি দিয়ে আমদানি করা ৭৫ টন ভিনিয়ার্ড বোর্ড জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। মঙ্গলবার রাজধানীর উত্তর বাড্ডা থেকে এগুলো জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা বিভাগ জানিয়েছে, উত্তর বাড্ডার সাতারকুল রোডে অবস্থিত উডএন ইন্টারন্যাশনাল নামীয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে আজ ৭৫ টন রেডওক ভিনিয়ার্ড বোর্ড জব্দ করা হয়। প্রতিষ্ঠানের আমদানিকারক চাঁদপুর প্লাস্টিক এবং সিঅ্যান্ডএফ এজেন্ট এস এফ ট্রেডার্স । প্রতিষ্ঠানটি সিলগালা করে পণ্যগুলো প্রতিষ্ঠানের মালিকের জিম্মায় রাখা হয়েছে ।
পণ্যগুলোর মোট প্রকৃত শুল্ক করাদি প্রযোজ্য ছিল ২০ লক্ষ টাকা। কিন্তু প্রতিষ্ঠানটি ৭ লক্ষ টাকা প্রদান করে কাস্টম হাউস চট্টগ্রাম থেকে ছাড় নিয়েছিল।
শুল্ক বিভাগ জানিয়েছে, জব্দকৃত পণ্য চালানটি ন্যায় নির্ণয়ের জন্য চট্টগ্রাম কাস্টমস কমিশনারের বরাবর প্রেরণ করা হয়েছে। একইসাথে পণ্যটি কিভাবে শুল্ক ফাঁকি দিয়ে চট্টগ্রাম বন্দর দিয়ে ছাড় হলো সেবিষয়ে তদন্তের উদ্যোগ নেয়া হয়েছে।
ইত্তেফাক/এএসএস