ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প

 
ফিলিপাইনের শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৩। মঙ্গলবার এক্সপ্রেস ইউকে এই তথ্য জানিয়েছে। 
 
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, মঙ্গলবারের ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তাবিয়াউন থেকে ১৮৮ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে সেলেবেস সাগরের তলদেশে ও ‍ভূপৃষ্ঠ থেকে ৬১৭ কিলোমিটার গভীরে। 
 
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের ফলে সুনামির আশঙ্কা নেই। কেননা, এর উৎপত্তিস্থল ভূমি থেকে অনেক গভীরে। 
 
 
ইত্তেফাক/এএসএস