২৭ মাসে সর্বোচ্চ অবস্থানে শেয়ার সূচক

 
বিগত ২৭ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে ঢাকা স্টোক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ারের সূচক। ১০ দিন টানা উর্ধ্বমুখী থাকার পর ৮ জানুয়ারি সামান্য কমে সোমবার থেকে আবারো উর্ধ্বমুখী ছুটছে শেয়ার সূচক।
 
গত ২৭ মাস ধরে শেয়ারের উত্থান-পতন শেষে নতুন বছরের শুরুতে বাড়তে থাকে শেয়ারের সূচক। রবিবার সূচকে সামান্য অবনতির পর সোমবার সকাল থেকে খুব দ্রুত সূচকের উন্নতি ঘটে। মঙ্গলবার প্রায় ৬২ পয়েন্ট বেড়ে ঢাকা স্টোক এক্সচেঞ্জের সূচক দাঁড়ায় ৫২৭৭.৩৯ পয়েন্টে।
 
শেয়ার লেনদেনের পরিমাণও বেড়েছে নতুন বছরে। এর আগে গত ২৭ মাসে গড়ে শেয়ার লেনদেনের পরিমাণ ছিল ৩০০ থেকে ৪০০ কোটি টাকা। সেখানে বর্তমানে লেনদেন হয়েছে ১২০০ থেকে ১৪০০ কোটি টাকা।
 
২১৮টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, দাম কমেছে ৭৫টি কোম্পানির।
 
নতুন বছরের শুরু থেকে বাজারের এই অবস্থায় আশাবাদী হয়ে উঠেছে স্টোক এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলোসহ শেয়ার হোল্ডাররা।
 
ইত্তেফাক/আরএ