জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তির মেধা তালিকা বৃহস্পতিবার

 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমের ২য় ও সর্বশেষ রিলিজ স্লিপের মেধা তালিকা  বৃহস্পতিবার প্রকাশ করা হবে।
 
এসএমএস এর মাধ্যমে বিকেল চারটা থেকে যে কোন মোবাইল মেসেজ অপশনে গিয়ে- (nuathnroll no.)লিখে ১৬২২২ নম্বরে মেসেজ পাঠিয়ে ফল জানা যাবে এবং রাত নয়টায় ওয়েব সাইট (www.nu.edu.bd/admissions A_ev admissions.nu.edu.bd) থেকে ফল পাওয়া যাবে।
 
এ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.nu.edu.bd/admissions)  থেকে জানা যাবে।-বাসস।
 
ইত্তেফাক/এএসএস