জগন্নাথপুরে বাস দুর্ঘটনায় আহত ১৫

উপজেলার জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কে মঙ্গলবার দুপুর দুইটায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে উল্টে গিয়ে নারীসহ ১৫ জন যাত্রী আহত হয়েছেন।
 
এদের মধ্যে উপজেলার লহরী গ্রামের মনোহর আলীর পুত্র দিলোয়ার হোসেন (২৩) কে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যান্য আহতদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ছেড়ে আসা জগন্নাথপুর অভিমুখী যাত্রীবাহী বাস জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুর নামকস্থানে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গিয়ে উল্টে যায়।
 

ইত্তেফাক/এএম।