কুড়িগ্রামের ত্রিমোহনী রেলক্রসিং এ ট্রেনের সঙ্গে সংঘর্ষে মোটর সাইকেল আরোহী ইলিয়াস আহমেদ (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে মোটর সাইকেলযোগে ত্রিমোহনী বাজার আসার পথে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইলিয়াস কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পশ্চিম কল্যাণ গ্রামের শমসের আলী কাচুয়ার ছেলে।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ আব্দুস সোবহান জানান, দুমড়ে-মুচড়ে যাওয়া (ডায়াং-সিডি-১০০, কুড়িগ্রাম-হ-১১-২৮৭০) মোটর সাইকেলটি ঘটনাস্থল থেকে প্রায় চারশত গজ দুরে পাওয়া যায়। লাশটি উদ্ধার করা হয়েছে।
ইত্তেফাক/এসএস