নোয়াখালী হেলার চাটখিলে দশঘরিয়া বাজারে মঙ্গলবার দুপুরে মাছ বাজারে প্রকাশ্যে গলাকেটে হত্যা করেছে ডেঙ্গুপূর্ণা (২৬) নামের এক মাছ ব্যবসায়ীকে। ডেঙ্গুপূর্ণা দশঘরিয়া গ্রামের প্রিয় লালের ছেলে।
ঘটনারস্থলে ঘাতক সাইফুল ইসলাম ওরফে বিধানকে আটক করে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। ঘাতক বিধান একই বাড়ীর নেপাল দাসের ছেলে। কয়েক বছর আগে বিধান সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করে।
জানা গেছে, ডেঙ্গুপূর্ণাদের সাথে সাইফুল ইসালম ওরফে বিধানদের জায়গা-জমি নিয়ে বিরোধ ছিল। তাছাড়া বিধান ডেঙ্গুপূর্ণার একটি সাইকেল চুরি করে। যাহা নিয়ে এলাকাবাসী সালিশ-দরবার করার কথা ছিল। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে ডেঙ্গুপর্ণূ মাছ বিক্রয় করছিলেন এমন সাইফুল ইসলাম ওরফে বিধান পিছন থেকে এসে তার গলায় ছুরি চালিয়ে গলা কেটে হত্যা করে।
চাটখিল থানায় গ্রেফতারকৃত ঘাতক সাইফুল সাংবাদিকদের কাছে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জানান, ডেঙ্গুপূর্ণা তার বোনদের সাথে অপকর্ম করে আসছিল এবং তার একটি সাইকেল ছুরি করে নিয়ে যায়। এ কারণে তিনি তাকে হত্যা করেছে। বিধান সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করলেও তাকে ধর্মীয় অনুশাসন পালন করতে কেউ কখনও দেখেনি এবং তিনি তার পরিবারের সদস্যদের সাথে মিলেমিশে বসবাস করত বলে জানিয়েছে এলাকাবাসী।
এ ব্যাপারে চাটখিল থানায় একটি হত্যা মামলা হয়েছে। নিহত পূণ্যকে ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো করা হয়েছে। গ্রেফতারকৃত সাইফুল ইসলাম ওরফে বিধানকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
ইত্তেফাক/এএম।