১০ জানুয়ারী আন্তর্জাতিক আদালতের বিচারপতি ড. রাধা বিনোদ পালের ৫০তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার (১০ জানুয়ারী) তাঁর জন্মভিটা কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের কাকিলাদহে ও উপজেলা পরিষদ মিলনায়তনে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে মহান এই বিচারপতিকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।
সকালে মিরপুর উপজেলা ‘রাধা বিনোদ পাল মানব কল্যাণ সংস্থা’র আয়োজনে অনুষ্ঠিত স্মরণ সভায় সংস্থার সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল করীমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন। মিরপুর প্রেসক্লাবের সভাপতি মহাম্মদ আলী জোয়াদ্দারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহাবুবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শারমীন আক্তার নাসরীন, মিরপুর থানার অফিসার ইনচার্য কাজী জালাল উদ্দিন আহমেদ, উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মেদ আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুরাদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার ও মীর আব্দুল করীম কলেজের অধ্যক্ষ আহসানূল হক খাঁন চোধুরী। অনুষ্ঠান শেষে ৫৪ জন মেধাবী ছাত্র/ছাত্রীদের শিক্ষা উপবৃত্তি ও অসুস্থ্যদের মাঝে ‘রাধা বিনোদ পাল মানব কল্যাণ সংস্থা’র পক্ষ থেকে ১ লক্ষ ১৭ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
অন্যদিকে বিকালে প্রয়াত মহান এই বিচারপতির বাস্তভিটা কাকিলাদহ রাধা বিনোদ পাল মডেল স্কুল আয়োজিত মৃত্যুবার্ষিকীর সভায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আনছার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, আমলা সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ ড.মিয়া আব্দুর রশীদ। রাধা বিনোদ পাল মডেল স্কুলের অধ্যক্ষ রফিকুল ইসলাম ও প্রভাষক আশরাফুল হকের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, গাংনীর সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর, আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মকবুল হোসেন বিশ্বাস, আমলা সরকারী কলেজের প্রভাষক আজিজুল হক, ধনঞ্জয় মজুমদার, কেএম আইডিয়াল কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমান, কে এম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল হক প্রমুখ।
ইত্তেফাক/এএন