বেনাপোলের পুটখালী ও দৌলতপুর সীমান্ত থেকে মঙ্গলবার ভোরে অবৈধপথে ভারত থেকে ফিরে আসা শিশুসহ ৫৫ জন বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বিজিবি।
২১ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল মো. আরিফুল হক জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায় বেশ কিছু লোক ভারত সীমান্ত পার হয়ে বেনাপোলের পুটখালী সীমান্তে অবস্থান করছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে শিশুসহ ৫৫ জন নারী-পুরুষকে আটক করতে সক্ষম হয়। আটককৃতদের মধ্যে ১৪ জন শিশু, ১৫ জন নারী এবং ২৬ জন পুরুষ রয়েছে। এদের বাড়ি বাংলাদেশের নড়াইল, লক্ষ্মীপাশা, বাগেরহাট ও খুলনা জেলার বিভিন্ন এলাকায়।
অপরদিকে, বেনাপোলের দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে আটক করা হয়েছে শিশুসহ ৩০ জন নারী-পুরুষকে। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
ইত্তেফাক/এএন