অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত ব্যবসা নিয়ে ব্যস্ত রয়েছেন অনেক শোবিজ তারকাই। সেই তালিকায় এবার যুক্ত হলেন ছোটপর্দার জনপ্রিয় মুখ অহনা। অভিনয়ের পাশাপাশি একটি বিউটি পার্লার চালু করছেন।
আগামী শুক্রবার থেকে অহনা তার বিউটি পার্লার ‘অহ-মি’র যাত্রা শুরু করছেন। হঠাৎ ব্যবসার প্রতি মনোযোগ দিচ্ছেন কেন? এমন প্রশ্নের জবাবে অহনা বলেন, ‘সত্যি বলতে কী মাসজুড়ে শুটিংয়ে ব্যস্ত থাকার সুযোগ নেই। তাই ভাবলাম নিজের একটি ব্যব্যসা প্রতিষ্ঠান থাকলে সেটা আমার নিজের জন্য, পরিবারের জন্য, সর্বোপরি সবার জন্যই অনেক ভালো হয়।’
এদিকে অহনা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ছিল পিএ কাজল পরিচালিত ‘চোখের দেখা’। এতে তার বিপরীতে ছিলেন সাইমন। বিভিন্ন সময় খণ্ডনাটকে অভিনয়ের পাশাপাশি অহনা ব্যস্ত রয়েছেন বেশ কয়েকটি ধারাবাহিক নাটক নিয়ে।