‌‘আপেল পেনে’র পর এবার ‘আই লাভ ওজে’

 
গত বছরের সেপ্টেম্বর মাসে প্রকাশিত হয় জাপানি কমেডিয়ান গায়ক পিকোতারোর ‌‘আপেল পেন'। গানটি ইন্টারনেট দুনিয়ায় বেশ আলোড়ন তোলে। এবার এরকম আরো একটি গান প্রকাশ করেছেন তিনি। 
 
পিকোতারো নতুন গানটির শিরোনাম ‌‌‘আই লাভ ওজে’। গত ৭ জানুয়ারি ইউটিউবে গানটি মুক্তি পায়। এরই মধ্যে এটি প্রায় পাঁচ লাখ বার দেখা হয়েছে।
 
আগের গানটিতে যেমন আপেল ও পাইনআপেল শব্দ নিয়ে খেলেছিলেন তেমনটা রয়েছে নতুন গানটিতেও। প্রায় দেড় মিনিটের এই গানটির রয়েছে কিছু প্রিজমা এফেক্টও। 
 
গত ২৬ বছরের মধ্যে মার্কিন বিলবোর্ডের সেরা ১০০ সিঙ্গেলের মধ্যে জাপানি গান হিসেবে জায়গা করে নিয়েছে ‌‘দ্য আপেল পেন, পাইনাপেল পেন' গানটি। এছাড়া সবচেয়ে ছোট গান হিসেবে সেরা ১০০-তে জায়গা করে নিয়ে গিনেস বুক ওয়ার্ডের নাম লিখিয়েছে এই গানটি। খবর: ডিএনএ।
 
 
ইত্তেফাক/এএসএস