বই সর্বোত্তম বন্ধু, নতুন প্রজন্মকে বই পড়তে উৎসাহ দিন: এমপি নিক্সন চৌধুরী

‘বই মানুষের জীবনের সর্বোত্তম বন্ধু। তাই নতুন প্রজন্মকে বই পড়তে উৎসাহ দিন। এজন্য সকলকে এগিয়ে আসতে হবে। প্রযুক্তির এই যুগে তরুণরা যাতে বই পড়তে উৎসাহ কম না দেখায় সেজন্য সমাজের প্রতিটা স্তরে বইয়ের প্রচার ঘটাতে হবে।’ শুক্রবার বিকালে ভাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত বই মেলায় অংশ নিয়ে ফরিদপুর-৪ আসনের জনপ্রিয় সাংসদ মুজিবুর রহমান চৌধুরী এসব কথা বলেন।

এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ‘সমাজ থেকে মাদকের কালো থাবা চিরতরে মুক্ত করতে জনপ্রতিনিধিদের পাশাপাশি প্রশাসনকে আরো কঠোর ভূমিকা রাখতে হবে। বর্তমান সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকমুক্ত বাংলাদেশ গড়তে নিরলস প্ররিশ্রম করে যাচ্ছেন।’

এ সময় সাংসদ নিক্সন চৌধুরীর সমর্থিত নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান বলেন, ‘২০১৪ সালে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে সাংসদ নিক্সন চৌধুরী ফরিদপুর-৪ আসনকে উন্নয়নের রোল মডেল হিসাবে উপস্থাপন করেছেন। ২০১৯ সালেও তিনি বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়ে উন্নয়নের ধারাকে অব্যহত রাখবেন। তার সমর্থন নিয়ে আমি আজ উপজেলা পরিষদের চেয়ারম্যান। আমার একটিই ঘোষণা ভাঙ্গা উপজেলাকে মাদকমুক্ত করতে প্রশাসনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আমি কাজ করে যাব। প্রশাসনের কোন ধরনের দুর্নীতি আমি সহ্য করবো না।’

উপজেলা নিবার্হী কর্মকর্তা মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সদরপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা পুরবী গোলদার, সহকারি কমিশনার ভুমি আফছানা কাওছার, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকতা কাজী সাঈদুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনাদী রঞ্জন মজুমদার, ভাঙ্গা পৌর কাউন্সিলর ওমর খরাতি, কাউন্সিলর ওমর ফারুক হবি প্রমুখ।

আরও পড়ুনঃ স্কুল ভাঙাচুরা, প্রধান শিক্ষিকার বাড়িতে পাঠদান

উলেখ্য ৪৯ তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ভাঙ্গা উপজেলা প্রশাসনের পক্ষ হতে ৩ দিনব্যাপী বই মেলার আয়োজন করা হয়। বই মেলায় শেষ দিন পর্যন্ত উপজেলা সাধারণ জনগণের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পড়ে। মেলার শেষদিনে সাংসদ নিক্সন চৌধুরীর উপস্থিতিতে আগত হাজারো দর্শনাথীদের মাঝে ভিন্ন এক আমেজ তৈরি হয়।

ইত্তেফাক/নূহু