বিহারীদের উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে সংসদ অভিমুখে পদযাত্রা পুলিশি বাধার মুখে পণ্ড হয়ে গেছে। মিরপুর ১১ সেকশনে ১০ নম্বর সড়কে বিহারী ভাষীদের একটি পদযাত্রায় পুলিশ ব্যারিকেট দেয়। উর্দু স্পিকিং, পিপলস ইয়থ রিহ্যাবিলিটেশন মুভমেন্ট (ইউএটিওয়াইআরএন) সংগঠনের উদ্যেগে বুধবার সকাল ১১টায় জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রার কর্মসূচি ছিল।
সংগঠনের সভাপতি সাদাকাথ ফাক্কু ও সাধারণ সম্পাদক সাহিদ আলী বাবুল দাবি করেছেন, সম্প্রতি সরকার মিরপুরের কালশী এলাকা থেকে বিহারীদের উচ্ছেদ করার চেষ্টা হয়। এর আগে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, বিহারীদের পুনর্বাসন করবেন। ওই প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষনের জন্য আজ সকালে এ পদযাত্রার আয়োজন করা হয়।
পুলিশের বাধার মুখে ১০ নম্বর সড়কে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাসদের সাধারণ সম্পাদক কমরেট খালেকুজ্জামান, ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইদুল হক ও ইউএটিওয়াইআরএন নেতৃবৃন্দ।
ইত্তেফাক/কেকে