সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সাগর (৬) নামে এক শিশু বলৎকারের শিকার হওয়ার সাতদিন পরও প্রভাবশালীদের হুমকিতে মামলা করতে পারছেন তার পরিবার।
৪ জানুয়ারি বুধবার উপজেলার তেতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রামবাসী জানায়, ওই গ্রামের দরিদ্র এক কৃষকের শিশু ছেলেকে ওইদিন বিকেলে একই গ্রামের প্রভাবশালী শাহাদৎ হোসেন (৩৫) বাড়ির পার্শ্ববতী সেচ পাম্পের ঘরে নিয়ে বলৎকার করে। পরে সে বাড়িতে ফিরে তার মা-বাবার কাছে সব বলে দেয়।
তার মা কান্নাজড়িত কন্ঠে বলেন, শাহাদাতের অভিভাবকের কাছে অভিযোগ করে বিচার পাওয়া যায়নি। আবার প্রভাবশালীদের চাপে হুমকির মুখে থানায় মামলা করতে যেতে পারছিনা।’
থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর রহমান বলেন, ‘অভিযোগ পেলে নিয়মানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
ইত্তেফাক/এএসএমইউ