নান্দাইলে ৯৬ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার জব্দ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুল্লী পাঁছপড়া এলাকা থেকে ৯৬ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। সেই সাথে একটি প্রাইভেটকারও জব্দ করা হয় পুলিশ। 
 
মঙ্গলবার রাতে নান্দাইল মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. আতাউর রহমান ও উপ-পরিদর্শক (এসআই) মো. সাফায়াত হোসেন গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান চালিয়ে গাঁজা ভর্তি প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো গ ১১-৯৪৯৩)আটক করেন।
 
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সাদা রঙের একটি প্রাইভেটকার মঙ্গলবার রাত দশটার দিকে কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহ যাওয়ার পথে মুশুল্লী এলাকার পাঁছপাড়া দিকে মোড় নেয়। পেছন থেকে ওই প্রাইভেটকারটিকে নান্দাইল মডেল থানা পুলিশ ধাওয়া করলে অপরাধীরা গাঁজা ভর্তি প্রাইভেটকারটি রেখে পালিয়ে যায়।
 
অবস্থায় গাড়ির ভিতরে দেখা যায় বেশ কিছু চটের বস্তা সারিবদ্ধ অবস্থায় রয়েছে। এর মধ্যে বিশেষ প্রক্রিয়া রয়েছে গাঁজা কু-। এ সময় উত্তেজিত জনতা প্রাইভেটকারটি ভাঙচুর করে গাঁজাসহ আগুন লাগানোর চেষ্টা করে।
 
পরে পুলিশ তা নিবৃত করে থানায় নিয়ে আসে। জানতে চাইলে নান্দাইল থানার ওসি মো. আতাউর রহমান জানান, এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। জড়িতদের সন্ধানের চেষ্টা করা হচ্ছে। 
 
ইত্তেফাক/এমএইচ