বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কৃষি সংশ্লিষ্ট নানা প্রযুক্তির উদ্ভাবন, সম্প্রসারণ এবং মেধাস্বত্ত্ব সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
অধ্যাপক ড.লুৎফুল হাসানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আলী আকবর। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সঞ্চালক অধ্যাপক ড. লুৎফুল হাসান।
ইত্তেফাক/ইউবি