অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। শনিবার অস্ট্রেলিয়া সফরে তার সঙ্গে থাকবে একটি ব্যবসায়ী প্রতিনিধি দল।
ভবিষ্যতে এশিয়ায় যুক্তরাষ্ট্রের উপস্থিতিকে কেন্দ্র করে সৃষ্ট অস্বস্তির মধ্যেই সফরটি অনুষ্ঠিত হচ্ছে।
 
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল শনিবার অ্যাবের সঙ্গে একটি ‘কার্যকরী বৈঠকে’ মিলিত হবেন। দুই নেতা বৈঠককালে আঞ্চলিক নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা করবেন।
 
বুধবার টার্নবুলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা আমাদের অর্থনীতি, বিনিয়োগ ও বাণিজ্য সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা এবং একটি নিরাপদ ও সমৃদ্ধ অঞ্চল গড়ে তুলতে একসঙ্গে কাজ করার ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ।’
 
টার্নবুলের সরকার এর লাভজনক সাবমেরিনের ঠিকা ফরাসী কোম্পানি ডিসিএনএসকে দেয়ার পর দেশ দুটির মধ্যে সম্পর্কের অবনতি ঘটার পর এই প্রথম অ্যাবে অস্ট্রেলিয়া সফর করছেন।
 
ইত্তেফাক/এমএইচ