মুহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন দেশ এখন উন্নয়নের মহাসড়কে। উন্নয়নের এ গতি কেউ রোধ করতে পারবে না। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দর্শনই হচ্ছে বাংলাদেশের উন্নয়ন।
বুধবার বিকেলে সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় আয়োজিত তিন দিনব্যাপী উন্নয়ন মেলার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেহের আফরোজ চুমকি বলেন, দেশে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, হিজড়া ভাতা, প্রতিবন্ধী ভাতা, দলিত সম্প্রদায়ের ভাতা, মুক্তিযোদ্ধা ভাতাসহ প্রায় সব ধরনের ভাতা চালু করেছে বর্তমান সরকার। কারণ বঙ্গবন্ধু কন্যা প্রমাণ করেছেন প্রকৃত মানুষের হাতে নেতৃত্ব গেলে গুণীজনরা সম্মানিত হয়।’
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) প্রণতি বিশ্বাস, উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমান, গাজীপুর জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য মো. শফিউল কাদের নান্নু, ভাইস চেয়ারম্যান মো. আমজাদ হোসেন স্বপন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, সদস্য মাজেদুল ইসলাম সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি আহমেদুল কবির, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান প্রমুখ।
ইত্তেফাক/ইউবি