‘ভারত কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশেকে সহযোগিতা করবে’

পশ্চিশ বাংলার বিজেপি সভাপতি ও এমএলএ শ্রী দিলীপ ঘোষ বলেছেন, আপনারা যখনই সহযোগিতা চেয়েছেন তখনই ভারতবর্ষ সহযোগিতা করেছে। ভবিষ্যতে সহযোগিতা চাইলে ভারত কাঁধে কাঁধ মিলিয়ে সহযোগিতা করবে। 
 
বুধবার বিকালে মাগুরার হাজরাতলা শংকর বেদান্ত মঠ ও মিশন প্রাঙ্গনে স্বামী বিবোধানন্দ সরস্বতি মহারাজের ৬৫তম আবির্ভাব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
 
জেলা রেজিস্টার নৃপেন্দ্র নাথ শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। 
 
ত্রাণমন্ত্রী বলেন, ধর্ম যার যার উৎসব সবার। স্বামী বিবোধানন্দ সরস্বতি মহারাজ অজপাড়াগাঁয়ে আশ্রম করে মানুষের সেবা করছেন । 
 
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিবোধানন্দ সরস্বতি মহারাজ, মাগুরা-আসনের এমপি মেজর জেনারেল (অব.) এটিএম আব্দুল ওয়াহাব, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি