দাউদকান্দিতে বিশ্ব ইজতেমার বাস খাদে, নিহত ১

কুমিল্লার দাউদকান্দিতে বিশ্ব ইজতেমার বাস খাদে পড়ে একজন নিহত ও কমপক্ষে ৩০ মুসল্লি আহত হয়েছেন। 
 
বুধবার সন্ধ্যা ৭টার দিকে দাউদকান্দি উপজেলার দৌলতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। 
 
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম জানান, ফেনী থেকে রিজার্ভ বাস যোগে টঙ্গির বিশ্ব ইজতেমায় যাচ্ছিল অন্তত ৫০ মুসল্লি। বাসটি দৌলতপুর এলাকায় পৌঁছার পর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এস ময় ঘটনাস্থলে একজন নিহত ও কমপক্ষে ৩০ জন হয়েছেন। আহতদের ঢাকা ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি