রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

 
রাজধানীর মালিবাগ মোড়ে বাসের ধাক্কায় সাবিনা বেগম (৫০) নামে নারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় এ দুর্ঘটনা ঘটে।
 
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, সকালে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
 
ঘাতক বাসটি আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
 
ইত্তেফাক/কেকে