গাড়ির ধাক্কায় ফটো সাংবাদিক জিয়া ইসলাম আহত হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার অভিনেতা কল্যাণ কোরাইয়ার গাড়ি জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার কলাবাগান থানার ওসি আরাফাত হোসেন জানিয়েছেন, বুধবার রাতে কল্যাণ কোরাইয়ার মনিপুরী পাড়ার বাসা থেকে তার প্রাইভেটকারটি জব্দ করা হয়।
সোমবার মধ্যরাতে রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটির সামনে মোটরসাইকেলে থাকা জিয়া ইসলামকে একটি প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে তিনি মাথা ও পায়ে গুরুতর আহত হন। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আইসিইউতে রাখা হয়। পরে মঙ্গলবার তাকে অ্যাপোলো হাসপাতালে নেয়া হয়। এখন সেখানেই তার চিকিৎসা চলছে।
ইত্তেফাক/এএসএস