দোকানের সুন্দরী ক্যাশিয়ার সাত দিনের ছুটি চেয়ে দরখাস্ত করল। ম্যানেজার ছুটি নেবার কারণ জানতে চাইলে সে জবাব দিল—আমার চেহারা খারাপ হয়ে যাচ্ছে, তাই ক’দিন বাসায় বসে রূপচর্চা করব।
ম্যানেজার অবাক হয়ে—হঠাত্ এই চিন্তা মাথায় এল কেন?
রূপসী ক্যাশিয়ার : ইদানীং খেয়াল করছি কাস্টমাররা টাকা ফেরত নিয়ে ভাংতি গুনে দেখে।
: এমন বিতিকিচ্ছিরিভাবে গাড়ির এক পাশ লাল আর এক পাশ নীল করে তোমার লাভ কী হলো?
: লাভ কী হয়েছে? খালি যদি দেখতে আমার আদালতে অ্যাক্সিডেন্টের মামলায় রাস্তার দু পাশে দাঁড়ানো দুই সাক্ষীর মারামারি!