ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সরিষাহাটি গ্রামে অগ্নিকাণ্ডে পাঁচটি পরিবারের বসতঘরসহ আটটি ঘর, সাতটি গরু, প্রায় চার শ মণ ধান ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আরো জানা গেছে, বাড়িতে বোরো মৌসুমের সেলুমেশিন চালানোর ডিজেল থাকায় আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে যায়। ঈশ্বরগঞ্জ ও কেন্দুয়া ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই সব ভস্মীভূত হয়ে যায়।
সহনাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএসএমইউ