দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) এএফএম আমিনুল ইসলাম বলেছেন, ২০১৬ সাল ছিল দেশের দুর্নীতিবাজদের জন্য সতর্কতা। বার-বার বলা হয়েছিল আপনারা দুর্নীতি থেকে ফিরে আসুন। কিন্তু যারা করেননি এবং দুর্নীতি চালিয়ে যাবেন তাদের জন্য ২০১৭ সাল থেকে দুদক হচ্ছে আতঙ্কের বিষয়। কেউ যদি দুদকের জালে ধরা পড়লে তার রক্ষা নেই।
বৃহস্পতিবার দুপুরে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই উচ্চ বিদ্যালয় মাঠে দীপ্ত চেতনা বিকাশ কেন্দ্রের উদ্যোগে সততা সংঘের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার সাইফুল হাসানের সভাপতিত্বে দুদক পরিচালক আব্দুল আজিজ ভুঁইয়া, মো. মনিরুজ্জামান, উপপরিচালক আবু বকর সিদ্দিক, দীপ্ত চেতনা বিকাশ কেন্দ্রের চেয়ারম্যান গাজী আব্দুল মান্নান তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু ইউসুফ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ ইরতেজা আহসান, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ প্রমুখ বক্তব্য রাখেন।
ইত্তেফাক/ইউবি