নাটোরের তিন শীর্ষ সন্ত্রাসীকে বৃহস্পতিবার বিকেলে আগ্নেয়াস্ত্র, ২৫ পিস ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার করেছে র্যাব-৫ এর একটি দল।
র্যাব-৫ এর সিপিসি-২ নাটোর অফিসের কোম্পানি কমান্ডার মেজর আশরাফুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে শহরের কান্দিভিটুয়া এলাকা থেকে ১৬ মামলার আসামি জনি, ১৫ মামলার আসামি জীবন এবং তাদের সহযোগী সুজন ও মঞ্জুরকে একটি বিদেশি পিস্তল, ২৫ পিস ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার করেছে র্যাব-৫ এর একটি দল। আটককৃতদের বিরুদ্ধে নাটোর থানায় অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/এএম।