নড়াইলে ৮ মাদরাসা ছাত্রী অসুস্থ

নড়াইল পৌরসভার ভাদুলীডাঙ্গা এলাকার হযরত মা ফাতিমা মহিলা মাদ্রাসার ৮ শিক্ষার্থী  অসুস্থ হয়ে পড়েছে। 
 
অসুস্থ অবস্থায় তাদের বৃহস্পতিবার দুপুরে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
অসুস্থ ছাত্রীরা হলো সুরাইয়া (১১), হাসি (৭), শোভা (৮), ফাতেমা (৮), দিয়া (১০), ঋতু (৯), তিশা (৯) ও সুমাইয়া (৯)।
 
ওই মাদ্রাসার শিক্ষক লিংকন আহম্মেদ জানান, বৃহস্পতিবার সকালে মাদ্রাসার ছাত্রী নিবাসে খিচুড়ি রান্না হয়। খিচুড়ি খাওয়ার পর থেকে ছাত্রীদের বমি ও পাতলা পায়খানা শুরু হয়। অবস্থার পরিবর্তন না হওয়ায় দুপুরে তাদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। 
 
নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোনজেরুল মোরশেদ মুন বলেন, খাদ্যে বিষক্রিয়ার কারণে এ ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে।
 
ইত্তেফাক/ইউবি