গাইবান্ধায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার জুনদহ ব্রিজ এলাকায় বৃহস্পতিবার সকালে বাস-ট্রাক সংঘর্ষে তীর্থ মোদক নামে দেড় বছরের এক শিশু মারা গেছে। 
 
তীর্থ মোদকের মাসহ ৫ বাসযাত্রী আহত হয়েছেন। শিশু তীর্থ মোদক জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা এলাকার বিপ্লব কুমার মোদক ওরফে দোলন চন্দ্রের ছেলে। আহত পাঁচজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
তাদের মধ্যে গুরুতর আহত তিনজনের নাম জানা গেছে। তারা হলেন একই উপজেলার হিয়াদপুর গ্রামের জহিরুল হক (৬০), দুধিয়া গ্রামের মিনহাজ উদ্দিন (৩৫) ও  তীর্থ মোদকের মা কল্যাণী মোদক (৪০)। 
 
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, বগুড়া থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী একটি যাত্রীবাহী বাসটি সকাল ৮টার দিকে ওই এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশু তীর্থ মারা যায় এবং আহত হয় অন্তত পাঁচজন।
 
ইত্তেফাক/ইউবি