কাউখালীতে পোকায় খাওয়া গম নিয়ে বিপাকে খাদ্য বিভাগ

পিরোজপুরের কাউখালী উপজেলা খাদ্য গুদামে পোকায় খাওয়া ২০৬ মেট্রিক টন গম নিয়ে বিপাকে পড়েছে খাদ্য বিভাগ। 
 
এ উপজেলায়  রেশনিং ব্যবস্থা চালু না থাকা এবং নতুন  কোনো প্রকল্প না থাকায় মজুদকৃত গম ব্যবহার করা যাচ্ছেনা। ফলে, সময় যতো গড়াচ্ছে গমের মানও তত নিম্নমুখী হচ্ছে। 
 
খাদ্য বিভাগ সূত্র জানায়, ২০১৫ সালের অক্টোবর মাসে ৩০০ মেট্রিক টন গম খাদ্য গুদামে মজুদ করা হয়। এর ৯৪ মেট্রিকটন গম বিতরণ করা হয়। ওই নিন্মমানের গমের মধ্যে টিআর কর্মসূচিতে ৪০ মেট্রিকটন, খুলনা ওএমএস কর্মসূচিতে দুই কিস্তিতে ৫০  মেট্রিক টন, এবং ফায়ার সার্ভিসকে রেশন হিসেবে  দেয়া হয় গম দেয়া হয়। বাকি ২০৬ মেট্রিক টন এভাবে গুদামে পড়ে থাকে। যার বর্তমান বাজার মূল্য টন প্রতি ২৮ হাজার ৯৯৪ টাকা হিসাবে ৬৯ লাখ ৭২ হাজার ৯০০ টাকা
 
উপজেলা খাদ্য পরিদর্শক ফারুক হোসাইন জানান, উপজেলায় নতুন  কোনো খাত না থাকায় গম ব্যবহার করা যাচ্ছে না। সময়মতো সরকারিভাবে পোকা  প্রতিষেধক ওষুধ সরবরাহ না করায় আরো বেশি  পোকায় আক্রমণ করে নষ্ট করে  ফেলেছে।  
 
 
ইত্তেফাক/ইউবি