ফরিদপুরে মাসব্যাপী জসীম পল্লী মেলা শুরু শুক্রবার

ফরিদপুরে শুক্রবার থেকে  শুরু হচ্ছে মাসব্যাপী জসীম পল্লী মেলা। শুক্রবার বিকালে মেলার উদ্বোধন করবেন স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। 
 
শহরতলীর অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের পল্লী কবির বাড়িসংলগ্ন কুমার নদের পাড়ে জসীম উদ্যানে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মেলা। 
 
ফরিদপুরের জেলা প্রশাসক ও জসীম ফাউন্ডেশনের সভাপতি উম্মে সালমা তানজিয়া জানান, পল্লীকবি জসীমউদদীনের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবছর জসীম উদ্যানে জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে জসীম পল্লী মেলার আয়োজন করা হয়। মেলা উপলক্ষে সব প্রস্তুতি শেষ করা হয়েছে। 
 
তিনি বলেন,  মেলায় এবছর সার্কাস, জাদু প্রদর্শন, শিশুদের জন্য ট্রেন, নাগর দোলা ছাড়াও তৈরি পোশাক, গ্রহস্থালী জিনিসপত্রসহ বিভিন্ন পণ্যের ১৬০টি স্টল থাকবে। থাকবে দেশি-বিদেশি খাবারের দোকানও।
 
ইত্তেফাক/ইউবি