প্রথম উন্নত দেশ হিসেবে চীনের সিল্ক রোড প্রকল্পে যোগ দিয়েছে ইতালি। দুই দেশের মধ্যে এ লক্ষ্যে ২৮০ কোটি ডলারের ২৯টি চুক্তি ইতোমধ্যে সই হয়েছে। এর মধ্য দিয়ে ২১ শতকের ইকোনমিক সিল্ক রোড ও মেরিটাইম সিল্ক রুটে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করল ইতালি। এদিকে চীনের সিল্ক রোড প্রকল্পে যোগ দেওয়া নিয়ে ইতালির পশ্চিমা মিত্ররা উদ্বিগ্ন। তারা আগে থেকেই চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এরই মধ্যে চীনের এ প্রকল্পে যোগ না দিতে ইতালির প্রতি আহ্বান জানানো হয়েছে। নিউ সিল্ক রোড প্রকল্পের উদ্দেশ্য— স্থল ও নৌপথে চীনকে ইউরোপের সঙ্গে যুক্ত করা। যার অস্তিত্ব ছিল আজ থেকে প্রায় দুই হাজার বছর আগে।