সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারীকে চেয়ারম্যান করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বুধবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে ১৩ সদস্যের এই বোর্ড গঠন করে বলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আজ (বৃহস্পতিবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে যাদের নিযুক্ত করা হয়েছে এরা হলেন-অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, সাবেক সচিব মো. নজরুল ইসলাম খান, সহকারী বিমান বাহিনী প্রধান (অপারেশন এন্ড ট্রেনিং), বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চীফ, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, সাবেক অতিরিক্ত সচিব তাপস কুমার রায়, বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান, সুপ্রিম কোর্টর আইনজীবী ব্যারিস্টার তানজিবুল আলম, ইমার্জিং রিসোর্সেস লি: এর ব্যবস্থাপনা পরিচালক নুর ই খোদা আব্দুল মবিন ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (পদাধিকারবলে)।
ইত্তেফাক/এসএস