ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ খাদ্য গুদাম থেকে পাচার হওয়া ৭০ মেট্রিক টন চালসহ তিন ট্রাক চালককে আটক করেছে র্যাব।
আটকরা হলেন, ইয়াছিন মিয়া (২২), জয়নাল আবেদিন (৩৭) ও হানিফ মিয়া (৩২)।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাহাদুরপুর এলাকার মেসার্স উসমান গণি এগ্রো ফুড নামে এক চালের মিল থেকে র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা চালসহ তাদের আটক করে।
জানা গেছে, আশুগঞ্জ খাদ্য গুদাম থেকে তিনটি ট্রাকে করে একটি চক্র চাল পাচার করছে- এমন সংবাদের ভিত্তিতে উসমান গণি এগ্রো ফুড চাল বাছাইয়ের মিলে অভিযান চালায় র্যাব। অভিযানকালে মিলের সামনের দুইটি ট্রাক ও ভেতরে একটি ট্রাকের মধ্যে থাকা সাড়ে ৭০ মেট্রিক চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাকের ওই তিন চালককে আটক করা হয়েছে।
র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার শেখ নাজমুল আরেফিন পরাগ জানান, ট্রাকের চালের পরিমাণ ৭০ মেট্রিকটন মত হবে আর আটক ট্রাক চালকদের জিজ্ঞাসাবাদ চলছে।
ইত্তেফাক/ইউবি