জামালপুরে সড়ক দুর্ঘটনায় হৃদয় (১৬) নামের এক এসএসসি পরীক্ষর্থীর মৃত্যু হয়েছে। ১২জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুর বাইপাস মোড় এলাকায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় পিঙ্গলহাটি গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানায়, হৃদয় ইজিবাইক যোগে জামালপুর শহর থেকে পিঙ্গলহাটির গ্রামের বাড়ি ফিরছিল। বাইপাস মোড় এলাকায় পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা রোমানীয়া ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের একটি ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে হৃদয় ইজি বাইক থেকে ছিটকে পড়ে। স্থানীয় লোকজন তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
জামালপুর সদর থানার ওসি নাসিমুল ইসলাম জানায়, ঘটনাস্থল থেকে ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানান তিনি।
ইত্তেফাক/এএন