এবার পোল্যান্ডে যাচ্ছে মার্কিন ট্যাংক ও সেনা বহর

তিন হাজারেরও বেশি মার্কিন সৈন্য, ট্যাংক আর অস্ত্রবাহী যানবাহন বৃহস্পতিবার পোল্যান্ডের দিকে যাত্রা আরম্ভ করেছে। রাশিয়ার আগ্রাসনে উদ্বিগ্ন ন্যাটো মিত্রদের পুনর্নিশ্চয়তা দিতে প্রেসিডেন্ট বারাক ওবামার পদক্ষেপের অংশ হিসেবে মার্কিন ট্যাংক সেখানে পৌঁছানোর কথা রয়েছে।

 
মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের কয়েকদিন আগে এগুলো পোল্যান্ড বন্দরে পৌঁছাবে। অথচ মস্কোর সাথে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দিয়েছে ট্রাম্প। গত কয়েক দশকে এবারই ইউরোপে মার্কিন সামরিক বাহিনী সবচেয়ে বেশি পরিমাণ শক্তিবৃদ্ধি করল। ইতোমধ্যে ৮০ টির বেশি যুদ্ধ ট্যাংক এবং শত শত সশস্ত্র যান জার্মানিতে পাড়ি জমিয়েছে এবং এগুলোকে স্থল ও রেলপথে পূর্ব ইউরোপে সরিয়ে নেওয়া হচ্ছে। এছাড়া বাল্টিক অঞ্চলে ইউএস আর্মড ব্রিগেড সামরিক মহড়া চালাবে বলেও জানা গেছে। মূলত রাশিয়ার ইউক্রেনে হস্তক্ষেপ এবং ন্যাটো মিত্রদের উত্কণ্ঠা প্রশমনে এ কর্মকাণ্ড পরিচালনা করছে ওবামা। তাছাড়া প্রতি নয় মাসে এ অঞ্চলে বিমান ঘুরপাক খেয়ে যায় বলেও জানা গেছে।
 
তবে মার্কিন সামরিক বাহিনীর কর্মকাণ্ড বৃদ্ধির ধারা অব্যাহত রাখা হবে কিনা ট্রাম্পের নির্বাচনে প্রশ্নটি উত্থাপন করা হয়েছিল। তাই রাশিয়ার প্রতি নতুন সরকারের দৃষ্টিভঙ্গি কেমন হবে এ নিয়ে বৃহস্পতিবার সিনেটে ট্রাম্প প্রশাসনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল জেমস ম্যাটিসকে জিজ্ঞাসা করা হতে পারে।

ইত্তেফাক/এএন