জগন্নাথপুরে হত্যা মামলার সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার

জগন্নাথপুরে হত্যা মামলার সাজা প্রাপ্ত আসামী আব্দুল গফ্ফার (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার পাটলী ইউনিয়নের রসূলগঞ্জ বাজার এলাকা থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় গ্রেফতার করা হয়।

 
জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল আলম জানান , উপজেলার পাটলী ইউনিয়নের মোহাম্মদপুর সেরা গ্রামের আবারক আলীর পুত্র আব্দুল গফ্ফারের বিরুদ্ধে ২০০০ সালের একটি  হত্যা মামলায় আদালত ১২বছরের সাজা প্রদান করেন।
 
শুক্রবার থানার এএসআই  শাহজামাল ও আবুল হোসেনের নেতৃত্বে পুলিশ দল সাজা প্রাপ্ত পলাতক আসামী আব্দুল গফ্ফারকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ইত্তেফাক/এএন