সাকিব আল হাসানের পর ১৫০ রান করলেন অধিনায়ক মুশফিকুর রহিমও। ২২ চার ও একটি ছক্কায় ১৫২ রান করে অপরাজিত আছেন তিনি। সাকিব অপরাজিত আছেন ১৯০ রানে। এই দুই ব্যাটসম্যানের রানের উপর ভর করে ৪৯৭ রান করেছে বাংলাদেশ ক্রিকেট দল।
আর এর মাঝে ৩৩৭ রানের জুটি গড়ে অপরাজিত আছেন এই দুই ব্যাটসম্যান।
নিল ওয়াগনারের বলে সাকিব আল হাসানের চারে চারশ’ পার হয় বাংলাদেশের সংগ্রহ। জেদের সর্বোচ্চ রানের সংগ্রহ গড়েছে বাংলাদেশ। হ্যামিল্টনে ২০১০ সালে করা ৪০৮ রান ছাড়িয়ে সংগ্রহ আরও বিশাল করার পথে আছে সফরকারীরা।
এই প্রথম কোনো টেস্টে বাংলাদেশের প্রথম ছয় ব্যাটসম্যানের চারজন পঞ্চাশ বা তার বেশি রান করলেন। তামিম ইকবাল ও মুমিনুল হক অর্ধশতক করে ফিরে যান। তবে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম পৌঁছান শতকে।
ইত্তেফাক/এমএইচ