সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাস ব্যাপী বাণিজ্যমেলার উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সরকারি আকবর আলী কলেজ মাঠে ফিতা কেটে ও কবুতর উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম।
এ সময় উপজলো নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সরকার, পৌর মেয়র এসএম নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) শাহ মো. শামছুজ্জোহা, জেলা পরিষদ সদস্য গোলাম মোস্তফা ও রিবলী ইসলাম কবিতা প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এ সময় জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম বলেন, সুষ্ঠু বিনোদনের ধারাবাহিকতায় এ মেলা পরিচালিত হবে।
মেলা কমিটির ব্যবস্থাপক আমির হোসেন আমির জানান, মাসব্যাপী বাণিজ্যমেলায় ৭০টি স্টলের মাধ্যমে বিভিন্ন পণ্যের বিক্রয় ও প্রর্দশনী করা হবে। এছাড়াও থাকছে সার্কাস ও শিশু-কিশোরদের বিনোদনের জন্য বিভিন্ন রাইড।
ইত্তেফাক/ইউবি