পীরগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রেসক্লাব হলরুমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
পরে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটানিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা ইকরামুল হক। এতে তৃতীয় বারের মতো দৈনিক ইত্তেফাক সংবাদদাতা মো. মেহের এলাহী সভাপতি ও দৈনিক করতোয়া প্রতিনিধি জয়নাল আবেদীন বাবুল সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এছাড়াও অন্য পদে বিজয়ীরা হলেন সহসভাপতি হাফিজুল ইসলাম (দৈনিক সংগ্রাম), মোকাদ্দেস হায়াত মিলন (দৈনিক সমকাল), কাজী নুরুল ইসলাম (প্রথম আলো), সহসাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল (ভোরের কাগজ) ও বিষ্ণুপদ রায় (আমাদের সময়), অর্থ সম্পাদক বুলবুল আহম্মেদ (যুগান্তর), সাংগঠনিক সম্পাদক তারেক হোসেন (মানবজমিন), দপ্তর সম্পাদক মনসুর আলী (দৈনিক খবরপত্র), ক্রীড়া সম্পাদক জাকির হোসেন (বাংলার আলো), সাহিত্য,সংস্কৃতি ও পত্রিকা সম্পাদক আমিনুর রহমান হৃদয় (আলোকিত বাংলাদেশ), নির্বাহী সদস্য আসাদুজ্জামান আসাদ (তৃতীয় মাত্রা), সাজেদুর রহমান সাজু (এসেন্স বার্তা) ও সোহরাব আলী (দিনাজপুরের কাগজ)।
ইত্তেফাক/ইউবি