পিরোজপুরের কাউখালীতে তাবলীগ জামাতে এসে শুক্রবার দুপুরে মো. রফিকুল আলম তালুকদার (৬৩) নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি বগুড়া উপশহরের মৃত আব্দুল লতিফ হাওলাদের ছেলে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, তাবলীগ জামাতের একটি দল দ্বীনি দাওয়াতের কাজে গত ৭ জানুয়ারি কাউখালীতে আসে। পরে তারা উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের সোনাকুর জামে মসজিদে অবস্থান করেন।
শুক্রবার দুপুরে তাবলীগ জামাতের মুসল্লি রফিকুল আলম হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাবলীগের সাথীরা তাকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/ইউবি