কমলাপুরে ৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২

 
রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে শুক্রবার পাঁচ কেজি গাঁজাসহ এক নারী ও এক তরুণকে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ (জিআরপি)। আকটকৃতরা হলেন, ফাতেমা বেগম (৪২) ও সজীব (২২)। বিষয়টি নিশ্চিত করেছেন কমলাপুর রেলওয়ে থানার ওসি ইয়াসিন ফারুক।
 
তিনি বলেন,  আটককৃতরা সকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা মেইলে করে কমলাপুর স্টেশনে আসে। এ সময় পুলিশ সদস্যদের তাদের সন্দেহ হয়। পরে তল্লাশি করে ফাতেমার কাছ থেকে দুই কেজি এবং সজিবের কাছ থেকে তিন কেজির গাজার প্যাকেট পাওয়া যায়।
 
তিনি আরো বলেন, তারা আখাউড়া থেকে ট্রেনে উঠেছিল। তাদের বাড়ি আখাউড়ায়। ফাতেমা বেগমের বিরুদ্ধে রাজধানীর রমনায় একটি ও আখাউড়ায় আরও দুটি মাদক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসা করছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে ।
 
ইত্তেফাক/এএম।