ফুলবাড়ীয়ায় ঐতিহ্যবাহী হুমগুটি খেলায় মানুষের ঢল

ফুলবাড়ীয়া উপজেলার লক্ষীপুরে জমিদার আমলের তালুক-পরগনার সীমানায় শুক্রবার পৌষের শেষ বিকালে হুমগুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। 
 
খেলায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম প্রমুখ।   
 
তালুক-পরগনা সীমানায় এক মন ওজনের পিতলের গুটি মাথায় করে নিয়ে আসার পর শুরু হয় খেলা। খেলার শুরুতে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে বিভক্ত হয়ে খেলা শুরু হলেও বিকাল গড়িয়ে রাত হলে খেলায় শুরু হয় এলাকা ভিত্তিক। এবার এ খেলায় লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে। সন্ধ্যা ৭ টায় এ রিপোর্ট লেখা পযন্ত খেলায় মাঠেই খেলা চলছিল। টর্চ লাইটের আলোয় আলোকিত হচ্ছে বিভিন্ন দলে বিভক্ত হুমগুটি খেলোয়াড়দের নানান রঙের নিশানা।
 
উল্লেখ্য আড়াইশ বছর ধরে ঐতিহ্যবাহী এই খেলাটি চলে আসছে।
 
ইত্তেফাক/ইউবি