সাতক্ষীরায় সীমান্ত থেকে বিদেশি মদ জব্দ

 
সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে ৩০ বোতল বিদেশি মদ জব্দ করেছে বিজিবি সদস্যরা। শুক্রবার বিকালে সীমান্তের শ্রীরামপুর এলাকা থেকে ৩০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। তবে এ ঘটনায় বিজিবি কাউকে আটক করতে সক্ষম হননি। 
 
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শাখরা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার জাকির হোসেনের নেতৃত্বে একদল টহলরত বিজিবি সদস্য দেবহাটা সীমান্তের শ্রীরামপুর এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবি সেখান থেকে ভারত থেকে অবৈধ পথে আনা ৩০ বোতল মদ জব্দ করতে পারলেও তারা কোনো চোরাকারবারীকে আটক করতে সক্ষম হননি। জব্দকৃত মদের মধ্যে রয়েছে ২৪ বোতল ভারতীয় পাঞ্চ মদ ও ৬ বোতল কিং ফিসার মদ।
 
সাতক্ষীরা ১৭ বিজিবি ব্যাটেলিয়নের অতিরিক্ত পরিচালক আব্দুল্লাহ আল মামুন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত ৩০ বোতল বিদেশি মদের মূল্য ৪৫ হাজার টাকা।
 
 
ইত্তেফাক/কেকে