অস্ট্রেলিয়ায় আকরিক লোহার দাম কমার পূর্বাভাস

 

অস্ট্রেলিয়া বিশ্বের বৃহত্তম আকরিক লোহা সরবরাহকারী দেশ। গতবছরের প্রথমদিকে অস্ট্রেলিয়া টনপ্রতি আকরিক লোহার দাম ৪৪ ডলার ১০ সেন্টের পূর্বাভাস দিয়েছিল। কিন্তু চীনের চাহিদা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় এর দাম ৮০ ডলার ছাড়িয়ে যায়।

 

তবে ২০১৮ সালের মধ্যে অস্ট্রেলিয়ায় আকরিক লোহার দাম কমে ৪৬ ডলার ৭০ সেন্টে নেমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির সরকার। অর্থাৎ দু’বছরের মধ্যে দাম কমে প্রায় অর্ধেকে নেমে আসবে। কারণ চীনের এ অত্যধিক চাহিদা আগামীতে থাকবে না।

 

চলতি অর্থবছরেই আকরিক লোহা রপ্তানি দুই শতাংশ কমে কমে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে দাম কমে যাওয়ার পূর্বাভাসের পর অস্ট্রেলিয়ার খনি কোম্পানিগুলোর শেয়ারদরের পতন হয়েছে।