১৮ বছর পর অপহৃত শিশু উদ্ধার!

 
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হাসপাতাল থেকে ১৮ বছর আগে চুরি যাওয়া এক সব জাতকের খোঁজ পাওয়া গেছে দক্ষিণ ক্যারোলিনায়। পুলিশ জানিয়েছে, ১৯৯৮ সালে কামিয়াহ মোবলেইকে অপহরণ করা হয় হাসপাতাল থেকে তার খোঁজ পেয়েছি আমরা।
 
এ ঘটনায় ৫১ বছর বয়সী গ্লোরিয়া উইলিয়ামসের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
 
পুলিশ আরো জানায়, উইলিয়ামস হাসপাতাল থেকে  কামিয়াহকে অপহরণ করে পালিয়ে আসে দক্ষিণ ক্যারোলিনায়। সেখানে নিজেরে মেয়ে হিসেবে অন্য নামে কামিয়াহকে লালন-পালন করেন উইলিয়ামস। কিন্তু পুলিশের এক তদন্ত শেষে ডিএনএ টেস্টের মাধ্যমে কামিয়াহ মোবলেইকের আসল পরিচয় পাওয়া গেছে।
 
পুলিশ এরপর কামিয়াহ আসল বাবা-মাকে বিষয়টি জানায়, সেখানে তারা আরো বলেন, কামিয়াহ সম্পূর্ণ সুস্থ আছে। তার বয়স ১৮।
 
শুক্রবার গ্লোরিয়া উইলিয়ামসকে গ্রেফতার করা হয়। বিবিসি।
 
ইত্তেফাক/আরএ