ওবামাকেয়ার বাতিলে মার্কিন কংগ্রেসের প্রথম পদক্ষেপ

 
ওবামা প্রশাসনের 'হেলথ কেয়ার' বিষয়ক আইন 'ওবামাকেয়ার' বাতিলের জন্য প্রথম পদক্ষেপ নিলো মার্কিন কংগ্রেসে। আইনটি বাতিলের বিষয় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছিলেন ট্রাম্প। কিন্তু ট্রাম্প শপথ নেয়ার ৭ দিন আগে থেকেই শুরু হল আইনটি বাতিলের প্রস্তুতি।
 
রিপাবলিকানরা কংগ্রেসের মাধ্যমে একটি বিল উপস্থাপন করবে এই স্বাস্থ্য আইন বাতিলের জন্য, যা কোনভাবেই ডেমোক্রেটরা বাতিল বা স্থগিত করতে পারবে না।
 
আইন বাতিলের বিষয়ে একমত থাকলে রিপাবলিকান দলের অনেকেই মনে করেন এই আইনের পরিপূরক অন্য আইন এখনও তৈরি হয়নি। এমনকি কোন কোন রিপাবলিকান মনে করেন এই আইনের স্থান নেয়ার মত আইন তৈরিও বেশ কষ্টসাধ্য হবে।
 
প্রায় ২ কোটি আমেরিকানকে সহায়তা করা এই 'ওবামাকেয়ার' নামে পরিচিত স্বাস্থ্য আইনটি বাতিল হলে তার পরিণতি কি হবে তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
 
কিন্তু এত কিছুর পরও ২২৭-১৯৮ হাউজ ভোটে আইনটি বাতিলের পক্ষে রায় যায়। সিনেটেও ৫১-৪৮ ভোটে বৃহস্পতিবার বিলটি বাতিলের বিষয়টি পাশ করা হয়। বিবিসি।
 
ইত্তেফাক/আরএ